প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরের একটি পদের প্রার্থীদের বাছাই (MCQ Type) পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC)।

পদের নাম ও সংখ্যা: সাইফার অফিসার (৯ম গ্রেড)।

পরীক্ষার তারিখ ও সময়:
বাছাই পরীক্ষা আগামী ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) বেলা ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ২:৩০ মিনিটের মধ্যে নির্ধারিত আসনে বসতে হবে। ২:৩০ মিনিটে হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে।

পরীক্ষার স্থান ও কেন্দ্র:
পরীক্ষাটি ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ এবং বিপিএসসি-র মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র এবং কালো কালির বলপেন সাথে আনতে হবে।
২. পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
৪. প্রবেশপত্রটি বিপিএসসি-র ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বাছাই পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বাছাই পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন