জেলাপ্রশাসকের কার্যালয়, কক্সবাজার-এর সাধারণ প্রশাসন ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের ৪টি ক্যাটাগরির ২৪টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, লাইব্রেরি সহকারী এবং বেঞ্চ সহকারী।

পরীক্ষার তারিখ: ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার।

পরীক্ষার সময়: সকাল ১০.০০টা থেকে ১১.৩০টা পর্যন্ত।

পরীক্ষার কেন্দ্রসমূহ: কক্সবাজার সিটি কলেজ এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ, কক্সবাজার।

পরীক্ষার্থীর সংখ্যা: সর্বমোট ৩৩৯৩ জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইট (www.chittagongdiv.gov.bd) এবং জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার এর ওয়েবসাইটে (www.coxsbazar.gov.bd) প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২৪ পদে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

২৪ পদে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন