বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের একটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট পদের প্রার্থীদের নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: আইন উপদেষ্টা (৯ম গ্রেড)
পরীক্ষার তারিখ: ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)
সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত (মোট ৪ ঘণ্টা)
পরীক্ষার কেন্দ্র: আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:
পরীক্ষার্থীদের মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল (আইন)-৮০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে।

সাধারণ নির্দেশনাবলি:
১. পরীক্ষার্থীদের অবশ্যই কমিশন কর্তৃক নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে আসনে বসতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
৩. পরীক্ষার হলে মোবাইল ফোন, সকল প্রকার ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো বস্তু বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার সময় কান খোলা রাখতে হবে এবং কোনো প্রকার অলংকার বা গহনা পরিধান না করতে অনুরোধ করা হয়েছে।

প্রবেশপত্র সংগ্রহ:
প্রার্থীরা বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন