বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা ইউনিটের একটি পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার ও মুদ্রাক্ষর গতি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা (১১তম গ্রেড)
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৬ এবং ২৭ অক্টোবর ২০২৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০:০০ মিনিটে পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার্থীদের সকাল ৯:৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
প্রবেশপত্র সংক্রান্ত: প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
বিশেষ নির্দেশনা: ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ ও যোগ্য প্রার্থীদের পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: