বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে সাময়িকভাবে ০২ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

  • পদের নাম: সহকারী জরিপ অফিসার (১১তম গ্রেড)
  • কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৫ থেকে ২৭ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত (সকাল ১০:০০ টা থেকে বিকেল ৩:০০ টা)।
  • জমা দেওয়ার স্থান: পরিচালক [ইউনিট-৪], বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা।
  • জমা দেওয়ার পদ্ধতি: হাতে হাতে অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে।

উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ওয়েবসাইট থেকে আবেদনপত্র (BPSC Form-5A) ডাউনলোড করে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং অন্যান্য নথিপত্রের সত্যায়িত ০১ সেট কপি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন