যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচী প্রকাশ করা হয়েছে। অনিবার্য কারণবশত স্থগিত হওয়া এমসিকিউ (MCQ) বাছাই পরীক্ষাটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নিয়োগ সংক্রান্ত তথ্য:
পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পূর্বপদ: ক্রেডিট সুপারভাইজার)
পরীক্ষার তারিখ: ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার
পরীক্ষার সময়: বিকাল ০৩.০০ ঘটিকা
পরীক্ষার স্থান: ঢাকা শহরের ৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র, পরীক্ষা কেন্দ্রের নাম এবং অন্যান্য তথ্য টেলিটকের মাধ্যমে এসএমএস যোগে প্রার্থীদের মোবাইল নম্বরে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। এছাড়া বিস্তারিত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ