নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড-এ রিজিওনাল সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং মেডিকেল প্রতিনিধি পদে আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনো প্রকার আর্থিক জামানত ছাড়া ঔষধ কোম্পানিতে চাকরির সুযোগ।
আন্তর্জাতিক মানের জিএমপি সার্টিফাইড ন্যাচারাল ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড দেশব্যাপী তাদের বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ এই চাকরিতে প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার আর্থিক জামানত নেওয়া হয় না।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য
- কোম্পানির নাম: নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড (Neptune Laboratories Ltd.)
- পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং মেডিকেল প্রতিনিধি
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি, স্নাতক বা স্নাতকোত্তর
- আবেদনের মাধ্যম: সরাসরি, কুরিয়ার অথবা ই-মেইল
- আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর ২০২৬ থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত
পদের নাম ও যোগ্যতার বিবরণ
১. রিজিওনাল সেলস ম্যানেজার
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর।
- অভিজ্ঞতা: কোনো প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ঔষধ কোম্পানিতে রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে ৩-৪ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
২. এরিয়া ম্যানেজার
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান।
- অভিজ্ঞতা: কোনো প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ঔষধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার অথবা সিনিয়র এমপিও হিসেবে ৪-৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
৩. মেডিকেল প্রতিনিধি
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিভাগে স্নাতক/এইচএসসি বা সমমান।
- দায়িত্ব ও শর্তাবলী: ডাক্তার ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের সাথে নিবিড় পেশাগত সম্পর্ক স্থাপন ও কেমিস্টদের সাথে সু-সম্পর্কের মাধ্যমে ঔষধের অর্ডার সংগ্রহ করা। এছাড়াও প্রেসক্রিপশন বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের ঔষধের চাহিদা বৃদ্ধি করা এবং মাসিক ও বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। আবেদনকারীকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রতিনিধিদের আকর্ষণীয় ইনসেনটিভ প্রদান করা হবে।
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী
- আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে।
- আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন-বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।
- আগামী ১০/১০/২০২৬ ইং তারিখ থেকে ১৫/১০/২০২৬ ইং তারিখের মধ্যে সকাল ৯টা হতে বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
- আবেদনপত্র সরাসরি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ই-মেইল (hrd@neptune.com.bd) এর মাধ্যমে পাঠানো যাবে।
- মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল সনদপত্র সাথে নিয়ে আসতে হবে।
- নির্বাচিত প্রার্থীদের ঢাকায় অনুষ্ঠিত ১৫ কর্মদিবসের প্রশিক্ষণে অংশগ্রহণ ও সফলভাবে সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রশিক্ষণকালীন সময়ে থাকা এবং খাওয়ার সম্পূর্ণ ব্যয় কোম্পানি বহন করবে।
সাক্ষাৎকারের স্থানসমূহ
প্রার্থীরা তাদের সুবিধাজনক নিচের যেকোনো ঠিকানায় আবেদনপত্র জমা ও সাক্ষাৎকার দিতে পারবেন:
- ঢাকা (প্রধান কার্যালয়): ২/৫, ব্লক - ডি, লালমাটিয়া (খেলার মাঠ সংলগ্ন), মোহাম্মদপুর, ঢাকা - ১২০৭।
- গাজীপুর: ময়মনসিংহ রোড, নিগাত কমপ্লেক্স (এপেক্স হাসপাতাল), গাজীপুর।
- ময়মনসিংহ: ৩৩, সি. কে ঘোষ রোড (মহিলা কলেজের পাশে), ময়মনসিংহ।
- কুমিল্লা: খোরশেদ আলম পৌর মার্কেট, ২য় তলা, লাকসাম রোড, কুমিল্লা।
- চট্টগ্রাম: বি.সি.ডি.এস ভবন ৩৫৮/এ, জে. এম. সেন রোড, লাল দিঘীর পশ্চিম পাড়, চট্টগ্রাম।
- সিলেট: সুফিয়া ম্যানশন (নীচ তলা), তালতলা, সিলেট।
- বগুড়া: ফুলতলা বীজ এনজিও (নীচ তলা), গোহাইল রোড, কৈগাড়ী বগুড়া সদর, বগুড়া।
- রাজশাহী: গৌরহাঙ্গা, গ্রেটার রোড, রাজশাহী।
- রংপুর: স্টেশন রোড, শাপলা চত্বর, রংপুর।
- খুলনা: পাওয়ার হাউজ মোড়ের পূর্ব পার্শ্বে, সিটি কর্পোরেশন মার্কেটের ২য় তলা, খুলনা।
- বরিশাল: সদর হাসপাতাল মসজিদের পাশে, হাসপাতাল রোড, বরিশাল।
সূত্রঃ প্রথম আলো-০৯-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ