বাংলাদেশ পুলিশে 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল' (টিআরসি) পদে অক্টোবর ২০২৬ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।   

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১৫ অক্টোবর ২০২৬   
  • অনলাইনে আবেদন শেষের তারিখ: ৩০ অক্টোবর ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)   

আবেদনের যোগ্যতা

  • বয়স: ১৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ২০ বছরের মধ্যে হতে হবে (যে সকল প্রার্থীর বয়স ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারাও আবেদনের যোগ্য বিবেচিত হবেন)।   
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের (ভোকেশনালসহ) পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম জিপিএ ২.৫/সমমান)।   
  • জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।   
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।   

শারীরিক যোগ্যতা

  • উচ্চতা (পুরুষ): সাধারণ ও অন্যান্য কোটার জন্য ৫ ফুট ৬ ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার জন্য ৫ ফুট ৪ ইঞ্চি।   
  • উচ্চতা (নারী): সাধারণ ও অন্যান্য কোটার জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার জন্য ৫ ফুট ২ ইঞ্চি।   
  • বুকের মাপ (শুধুমাত্র পুরুষদের জন্য): সাধারণ ও অন্যান্য কোটার জন্য স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।   
  • ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।   
  • দৃষ্টিশক্তি: ৬/৬।   

আবেদন পদ্ধতি ও ফি

  • প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।   
  • আবেদন ফরম পূরণ করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আবেদন ফি বাবদ ৪০/- (চল্লিশ) টাকা এসএমএস করে জমা দিতে হবে।   

নির্বাচন পদ্ধতি

  • প্রিলিমিনারি স্ক্রিনিং   
  • শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)   
  • লিখিত পরীক্ষা   
  • মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা   
  • প্রাথমিক নির্বাচন   
  • পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা

বিস্তারিত দেখুন নিচেঃ

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন