বাংলাদেশ সেনাবাহিনীতে এডহক ম্যানেজমেন্ট সেল-এর অধীনে 'চুক্তিভিত্তিক বেসামরিক প্রকৌশলী' পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
- পদের নাম: চুক্তিভিত্তিক বেসামরিক প্রকৌশলী (ইইই/ ইসিই/ সিএসই)
- মোট শূন্যপদ: ০৩ টি
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ০৬ বছর)
- বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর (অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য)
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
পদের বিবরণ, যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. সিনিয়র প্রকৌশলী (ইইই/ ইসিই)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই/ ইসিই)-তে ন্যূনতম বিএসসি ডিগ্রি
- অভিজ্ঞতা: টেলিকমিউনিকেশন সেক্টরে ন্যূনতম ০৫ বছরের চাকরির অভিজ্ঞতা
- বেতন: আলোচনা সাপেক্ষে
২. প্রকৌশলী (ইইই/ ইসিই)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই/ ইসিই)-তে ন্যূনতম বিএসসি ডিগ্রি
- অভিজ্ঞতা: টেলিকমিউনিকেশন অথবা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা
- বেতন: আলোচনা সাপেক্ষে
৩. প্রকৌশলী (সিএসই)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-তে ন্যূনতম বিএসসি ডিগ্রি
- অভিজ্ঞতা: টেলিকমিউনিকেশন অথবা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা
- বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়মাবলি:
- বিজ্ঞপ্তিতে প্রদত্ত QR কোড স্ক্যান করে প্রাপ্ত CV ফরম পূরণ করে প্রিন্ট আউট করতে হবে।
- প্রিন্ট করা কপির সাথে একাডেমিক সনদপত্র/মার্কশিটের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এবং ০২ কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
- খামের ওপর আবেদনের বিষয়ে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি:
এডহক ম্যানেজমেন্ট সেল হিসাব নম্বরঃ ০০০২-০২১০৪৩৬০৩৪ ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল শাখা, রাউটিং নম্বর ২৪০২৭৫৩৫৮ এর অনুকূলে ৩০০ (তিন শত) টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
প্রজেক্ট ডিরেক্টর, সেনাসদর, জিএস শাখা (সিগন্যাল পরিদপ্তর), ঢাকা সেনানিবাস, ঢাকা।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১০-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ