বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৬ সনের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণের সময়সূচি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি:
১. রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ: ১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
২. ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ: ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
শিক্ষা উপকরণ সংগ্রহের সময়সূচি:
বোর্ড হতে রেজিস্ট্রেশন কার্ড, বাস্তব প্রশিক্ষণ বই, পরীক্ষার খাতা ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহের জন্য ১২ অক্টোবর ২০২৬ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত জেলাভিত্তিক আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী ও নির্দেশনা:
১. প্রতিষ্ঠানের এ্যাফিলিয়েশন ফি হালনাগাদ পরিশোধ করা না থাকলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।
২. শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করা না থাকলে তাদের প্রবেশপত্র পাওয়া যাবে না।
৩. প্রবেশপত্র অবশ্যই A4 সাইজের ৮০ গ্রাম সাদা অফসেট পেপারে কালার প্রিন্ট করতে হবে।
৪. প্রবেশপত্রের নির্ধারিত স্থানে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সীল প্রদান বাধ্যতামূলক।
সহায়তার জন্য যোগাযোগ:
যেকোনো প্রয়োজনে হেল্পলাইন নম্বর ০১৫৫০৬২০৬০৪ অথবা ০১৮৭৬৩৯৭১৩৮-এ যোগাযোগ করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ