ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০২টি ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং প্রশ্নপত্রের নম্বর বিভাজন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৬ অক্টোবর ২০২৬ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদের নাম: সিনিয়র অফিসার (এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/এসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার)
মোট পদ সংখ্যা: ২১ টি
পরীক্ষার তারিখ: ১৬/১০/২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ০৯:০০ টা হতে দুপুর ১২:০০ টা পর্যন্ত (MCQ ও লিখিত পরীক্ষা একত্রে মোট ৩ ঘণ্টা)
পরীক্ষার স্থান: তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় (Tejgaon Govt. High School), তেজগাঁও, ঢাকা।
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বিভাজন:
১. MCQ পরীক্ষা (১০০ নম্বর): বিষয়ভিত্তিক-৭৫, গণিত-১৫ এবং সাধারণ জ্ঞান-১০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
২. লিখিত পরীক্ষা (২০০ নম্বর): বাংলা ও ইংরেজি ফোকাস রাইটিং, সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক ১৬টি প্রশ্ন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- প্রবেশপত্রের ডুপ্লিকেট কপি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে ডাউনলোড করা যাবে।
- পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ৮:৪৫ মিনিটের পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
- পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ