দি ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের নাম কনসালটেন্ট এবং জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন, সার্জারি, গাইনি)।
যোগ্যতা হিসেবে এমবিবিএস-সহ সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমএস অথবা এমডি ডিগ্রি থাকতে হবে। প্রতিষ্ঠিত হাসপাতালে সমপদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং কর্মস্থল ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখে কনসালটেন্ট পদে সর্বোচ্চ ৫০ বছর এবং জুনিয়র কনসালটেন্ট পদে সর্বোচ্চ ৪৫ বছর বয়স হতে হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবিসহ খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক আবেদন করতে হবে। জীবনবৃত্তান্তে নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা (বাংলা ও ইংরেজিতে), জন্মতারিখ ও বয়স, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা এবং ক্রমানুসারে অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
আবেদনপত্র হেড অব এইচআর, দি ইবনে সিনা ট্রাস্ট, বাড়ী-৪৮, রোড- ৯/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানায় আগামী ২০.১০.২০২৬ ইং তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অথবা যেকোনো শর্ত শিথিল বা সংযোজন করার ক্ষমতা সংরক্ষণ করে।
সূত্রঃ প্রথম আলো-০৮-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ