আকিজ গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস্ লিঃ, আকিজ পাইপস্ লিঃ ও আকিজ সোর্সিং লিঃ কর্তৃক উৎপাদিত প্লাস্টিক পণ্য, পাইপস্, ইলেকট্রিক পাইপ, ওয়াটার পাম্প, (Akij Group Job Circular 2026) গিজার এবং পিভিসি বোর্ড বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ‘সেলস অফিসার’ পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে জনবল নিয়োগ করা হবে।
এক নজরে আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- পদের নাম: সেলস অফিসার।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/এইচ.এস.সি/ডিপ্লোমা (সিভিল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার)।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পণ্য বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে ফ্রেশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ২২ হতে ৩২ বছর (২৬/১০/২০২৬ ইং তারিখ পর্যন্ত)।
- উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি (সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী)।
- অন্যান্য যোগ্যতা: কঠোর পরিশ্রমী ও বাংলাদেশের যে কোন এলাকায় কাজ করতে ইচ্ছুক হতে হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা
- কোম্পানির নতুন বেতন কাঠামো অনুযায়ী আকর্ষণীয় বেতন ও যাতায়াত ভাতা (টিএ/ডিএ)।
- বিক্রয়ের উপর প্রতিমাসে কমিশনসহ বিভিন্ন রকমের ইনসেনটিভ ও বোনাস।
- প্রতি বছর বেতন বৃদ্ধি এবং দক্ষতা অনুযায়ী পদোন্নতি।
- চাকুরী স্থায়ীকরণের পর গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল ফ্যাসিলিটিসহ অন্যান্য সুযোগ সুবিধা।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের সময়সূচী ও স্থান
আগ্রহী প্রার্থীদের নিচের নির্ধারিত তারিখে সকাল ০৯:০০ ঘটিকায় উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে:
- ১২/১০/২০২৬ (সোমবার) - কুমিল্লা: কুমিল্লা ডিপো, আকিজ প্লাস্টিক লিমিটেড, (সদর দক্ষিণ থানার ১০০ গজ পশ্চিমে মডেল মসজিদের সাথে) গোপাল নগর, সদর দক্ষিণ, কুমিল্লা।
- ১৩/১০/২০২৬ (মঙ্গলবার) - চট্টগ্রাম: হোটেল এলিনা, ৬৫৯ এ স্টেশন রোড, কোতোয়ালি, চট্টগ্রাম।
- ১৫/১০/২০২৬ (বৃহস্পতিবার) - মৌলভীবাজার: রেস্ট ইন হোটেল, ১১৫১/৩, এম. সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
- ১৭/১০/২০২৬ (শনিবার) - ঢাকা: আকিজ হাউজ, ১৯৮ বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।
- ১৯/১০/২০২৬ (সোমবার) - বরিশাল: এনজিও ফোরাম আঞ্চলিক কার্যালয়, জাকারিয়া মঞ্জিল, শাহজাহান চৌধুরী সড়ক, চৌমাথা, সি এ্যান্ড বি রোড, উত্তর সাগরদী, বরিশাল-৮২০০।
- ১৯/১০/২০২৬ (সোমবার) - রংপুর: রায়ান'স হোটেল, হাতিল টাওয়ার, বাড়ি নং: ৩, রোড নং: ২, লাল কুঠি রোড (ধাপ), রংপুর-৫৪০০।
- ২০/১০/২০২৬ (মঙ্গলবার) - যশোর: বাঁচতে শেখা ফাউন্ডেশন, ৩৯০ (পুরাতন ৫৫০), শহীদ মশিউর রহমান সড়ক, আরবপুর, যশোর-৭৪০০।
- ২০/১০/২০২৬ (মঙ্গলবার) - বগুড়া: হোটেল ৭১ ইন, সারিফা ট্রেড সেন্টার, পুলিশ প্লাজার বিপরীতে, নবাববাড়ী রোড, বগুড়া।
- ২৬/১০/২০২৬ (সোমবার) - ময়মনসিংহ: আসপাদা ট্রেনিং একাডেমি, ইউনিভার্সিটি রোড, দিঘারকান্দা, ঢাকা-ময়মনসিংহ বাইপাস, ময়মনসিংহ -২২০০।
ইন্টারভিউয়ের দিন যা যা সাথে আনতে হবে
১. হালনাগাদ জীবন-বৃত্তান্ত (CV)। ২. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ৩. সকল পরীক্ষার মূল সনদপত্রের ফটোকপি। ৪. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৫. অভিজ্ঞতা সনদ (শুধুমাত্র অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে)। ৬. প্রার্থীদের অবশ্যই ইন্টারনেট সংযোগসহ স্মার্টফোন সাথে রাখতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:
- অধ্যয়নরতদের ইন্টারভিউতে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
- ইন্টারভিউয়ে অংশগ্রহণের জন্য কোনরূপ টিএ/ডিএ প্রদান করা হবে না।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-০৭-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ