বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীন জেলা লিগ্যাল এইড অফিসসমূহে বেঞ্চ সহকারী পদে ০১ (এক) জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর গ্রেড-১৬ অনুযায়ী করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে আগামী ১১/১০/২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে মহাপরিচালক কর্তৃক নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসে যোগদান করতে হবে।

যোগদানের সময় প্রার্থীকে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক/সিভিল সার্জন থেকে শারীরিক ও মানসিক যোগ্যতার সনদ এবং মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) সনদ সংগ্রহ করে দাখিল করতে হবে। এছাড়াও, সরকারি বিধি মোতাবেক একটি প্রতিশ্রুতিপত্র (আন্ডারটেকিং) জমা দিতে হবে। চাকরিতে যোগদানের পর পুলিশ ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে এবং এক (১) বছর শিক্ষানবিসকাল হিসেবে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের নিয়োগ প্রদান

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের নিয়োগ প্রদান

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন