জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের বিভিন্ন ক্যাটাগরির কনসালটেন্ট পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সিনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স): ০১ জন
২. সিনিয়র কনসালটেন্ট (ই.এন.টি): ০১ জন
৩. সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি এন্ড সি.সি.ইউ): ০১ জন
৪. জুনিয়র কনসালটেন্ট (চক্ষু): ০২ জন
৫. জুনিয়র কনসালটেন্ট (নিওনেটোলজি এন্ড এন.আই.সি.ইউ): ০১ জন

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সিনিয়র কনসালটেন্ট (চক্ষু)’ পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের আবেদনপত্রে প্রদত্ত সকল সনদ ও কাগজপত্র নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগপত্র জারি করবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

সরকারি কর্মচারী হাসপাতালের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

সরকারি কর্মচারী হাসপাতালের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন