আগানগর আদর্শ (ডিগ্রী) কলেজে, কুমিল্লা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আগানগর আদর্শ (ডিগ্রী) কলেজ, পোঃ বড় হরিপুর (৩৫৬০), উপজেলা-বরুড়া, জেলা-কুমিল্লা এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর সর্বশেষ পরিমার্জন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ অনুযায়ী নিম্নোক্ত পদে নিয়োগের নিমিত্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:   

১. পদের নাম: হিসাব সহকারী

   

  • পদের সংখ্যা: ০১ জন।   
  • পদের ধরন: এমপিওভুক্ত পদ।   
  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬, বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-।   
  • শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাবোর্ড হতে এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা)/সমমান। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।   
  • বয়স: ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৩৫ বছর।   

২. পদের নাম: ল্যাব সহকারী (পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান প্রতি বিষয়ে ০১ জন করে)   

  • পদের সংখ্যা: ০৪ (চার) জন।   
  • পদের ধরন: এমপিওভুক্ত পদ।   
  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৮, বেতন স্কেল: ৮৮০০-২১৩১০/-।   
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এস.এস.সি/সমমান, ২য় বিভাগ। আইসিটি ল্যাব সহকারীর জন্য কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এস.এস.সি/সমমান ২য় বিভাগ।   
  • বয়স: ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৩৫ বছর।   

৩. পদের নাম: নৈশপ্রহরী

   

  • পদের সংখ্যা: ০১ জন।   
  • পদের ধরন: এমপিওভুক্ত পদ।   
  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০, বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-।   
  • শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/দাখিল/সমমান।   
  • বয়স: ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৩৫ বছর।   

৪. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

   

  • পদের সংখ্যা: ০১ জন।   
  • পদের ধরন: এমপিওভুক্ত পদ।   
  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০, বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-।   
  • শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/দাখিল/সমমান।   
  • বয়স: ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৩৫ বছর।   

৫. পদের নাম: আয়া

   

  • পদের সংখ্যা: ০১ জন।   
  • পদের ধরন: এমপিওভুক্ত পদ।   
  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০, বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-।   
  • শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/দাখিল/সমমান।   
  • বয়স: ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ্ব ৩৫ বছর।   

আবেদন দাখিলের নিয়ম:১। প্রার্থীর জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র অধ্যক্ষ- আগানগর আদর্শ (ডিগ্রী) কলেজ, পোঃ বড় হরিপুর (৩৫৬০), উপজেলা-বরুড়া, জেলা-কুমিল্লা বরাবর আগামী ২২/১০/২০২৬ তারিখ বিকাল ৪.০০টার মধ্যে রেজিঃ ডাকযোগে/সরাসরি প্রেরণ করতে হবে। ২। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্যতোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি সহ প্রত্যেক পদের জন্য জনতা ব্যাংকের যে কোন শাখা হতে আবেদন ফি বাবদ প্রতিষ্ঠানের অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। ৩। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিলযোগ্য। পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে নিয়োগ কার্যক্রম বাতিল কিংবা স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করে। — অধ্যক্ষ। 

বিস্তারিত দেখুন নিচেঃ  

সূত্রঃ যুগান্তর

আগানগর আদর্শ (ডিগ্রী) কলেজে, কুমিল্লা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন