বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. সিস্টেম ম্যানেজার (গ্রেড-৩) - ০১ টি
২. প্রিন্সিপাল অফিসার (গ্রেড-৬) - ৬১ টি
মোট পদ সংখ্যা: ৬২ টি
বয়সসীমা: ০১/০৬/২০২৬ তারিখে সিস্টেম ম্যানেজার পদের জন্য ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদের জন্য ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রকেট (Rocket) এর মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। ফি প্রদান ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ সময় ২৭ অক্টোবর, ২০২৬।
পরীক্ষার ধরন: প্রার্থীদের এমসিকিউ (MCQ), লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে ই-মেইল বা এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ