বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে সহকারী প্রোগ্রামার ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা অনুসারে সহকারী প্রোগ্রামার (১৩ জন) এবং সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (০৭ জন) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়:

  • সহকারী প্রোগ্রামার: ১৩ অক্টোবর ২০২৬, বেলা ০২:০০ ঘটিকা এবং ১৪ অক্টোবর ২০২৬, বেলা ০২:০০ ঘটিকা।
  • সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার: ১৪ অক্টোবর ২০২৬, বেলা ০৩:৩০ ঘটিকা।

পরীক্ষার স্থান: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ১ম ১২তলা সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা, ঢাকা।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র সাথে আনতে হবে:

  • https://bkkb.teletalk.com.bd থেকে ডাউনলোডকৃত আবেদনপত্র (Applicant’s Copy)-এর ০১ (এক) কপি।
  • সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদ এবং নিজ নিজ কোটার দাবির সমর্থনে সংশ্লিষ্ট বৈধ সনদ/প্রমাণপত্রের মূল কপি।
  • উপরোক্ত সকল কাগজপত্রের ০১ (এক) সেট ফটোকপি (যা জমা দিতে হবে)।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রবেশপত্র উল্লিখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন