বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBL) ৬টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা elbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।   

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান)   
  • মোট পদ সংখ্যা: ৬টি পদে মোট ৬ জন   
  • আবেদনের মাধ্যম: অনলাইন (Online)   
  • আবেদন শুরুর তারিখ ও সময়: ০৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা   
  • আবেদন জমার শেষ তারিখ ও সময়: ০৬ নভেম্বর ২০২৬, বিকাল ৫:০০ ঘটিকা   
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.elbl.gov.bd   
  • আবেদনের লিংক: http://elbl.teletalk.com.bd
       

পদের বিবরণ, যোগ্যতা ও বেতন-স্কেল:

১. পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা (পরিচালন)   

  • পদ সংখ্যা: ১টি   
  • বেতন-স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)   
  • শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ পেট্রোলিয়াম/ কেমিক্যালস) ডিগ্রি। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য হবে না।   

২. পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা (হিসাব ও অর্থ)   

  • পদ সংখ্যা: ১টি   
  • বেতন-স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)   
  • শিক্ষাগত যোগ্যতা: এমকম/এমবিএ/এমবিএস। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য হবে না।   

৩. পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা (মানব সম্পদ ও প্রশাসন/ কোম্পানি সচিব)   

  • পদ সংখ্যা: ১টি   
  • বেতন-স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)   
  • শিক্ষাগত যোগ্যতা: এমএ/এমবিএ (ব্যবস্থাপনা/এইচআরএম)/এমকম (ব্যবস্থাপনা/এইচআর)/এমবিএ (ব্যবস্থাপনা/এইচআর)/এমএসএস (লোক প্রশাসন)। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/বিভাগ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য হবে না।   

৪. পদের নাম: বয়েলার অপারেটর   

  • পদ সংখ্যা: ১টি   
  • বেতন-স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)   
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস, ন্যূনতম ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়েলার ইন্সপেক্টর কর্তৃক 'এ' অথবা 'বি' গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত।   

৫. পদের নাম: পাম্প অপারেটর   

  • পদ সংখ্যা: ১টি   
  • বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)   
  • শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।   

৬. পদের নাম: অফিস সহায়ক   

  • পদ সংখ্যা: ১টি   
  • বেতন-স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)   
  • শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।   

বয়সসীমা:

  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।   
  • নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪৫ (পঁয়তাল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।   

আবেদন পদ্ধতি:আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://elbl.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৫-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচেঃ 

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (ELBL Job Circular 2026)

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন