সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতায় বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৮৫টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচিও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
প্রভাষক, প্রদর্শক, সহকারী শিক্ষক এবং জুনিয়র শিক্ষকসহ মোট ১৫টি ক্যাটাগরিতে ৮৫টি পদ।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়:
১. প্রভাষক, প্রদর্শক, সহকারী শিক্ষক ও অন্যান্য পদের লিখিত পরীক্ষা: ০৯ অক্টোবর ২০২৬ (শুক্রবার), বিকাল ০৩.০০টা হতে ০৫.০০টা পর্যন্ত।
২. জুনিয়র শিক্ষক পদের লিখিত পরীক্ষা: ১০ অক্টোবর ২০২৬ (শনিবার), বিকাল ০৩.০০টা হতে ০৫.০০টা পর্যন্ত।
পরীক্ষার স্থান:
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস।
পরীক্ষার মান বণ্টন:
লিখিত পরীক্ষা মোট ৭০ নম্বরের (বিষয়ভিত্তিক) অনুষ্ঠিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ