কিশোরগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদসমূহে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ইস্যু সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর স্থানীয় সরকার শাখা কর্তৃক এই নোটিশ প্রদান করা হয়েছে।
প্রবেশপত্র সংগ্রহের নিয়মাবলী:
১. ২০১৯ সনের আবেদনকারীদের জন্য: যে সকল প্রার্থী ২০১৯ সালের বিজ্ঞপ্তির অধীনে আবেদন করেছিলেন, তাদের আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ২২৫ নম্বর কক্ষে সশরীরে উপস্থিত হয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পরিচয় নিশ্চিতের জন্য জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি সাথে আনতে হবে। প্রার্থী ব্যতিত অন্য কারো নিকট প্রবেশপত্র ইস্যু করা হবে না।
২. ২০২৬ সনের আবেদনকারীদের জন্য: যারা ২০২৬ সালের বিজ্ঞপ্তির অধীনে আবেদন করেছেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আসার প্রয়োজন নেই। যোগ্য আবেদনকারীদের প্রবেশপত্র তাদের নিজ নিজ ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে।
উল্লেখ্য যে, নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ