মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU), সন্তোষ, টাঙ্গাইল-এর বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫টি ভিন্ন পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

  • প্রতিষ্ঠানের নাম: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU)
  • পদের সংখ্যা: ৫টি ক্যাটাগরিতে মোট ১০টি পদ
  • চাকরির ধরন: সরকারি (বিশ্ববিদ্যালয়)
  • আবেদনের মাধ্যম: ডাকযোগে/সরাসরি
  • আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬

পদের বিবরণ ও যোগ্যতা:

১. পদের নাম: মেডিকেল অফিসার

  • পদ সংখ্যা: ০১টি
  • কর্মস্থল: ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল সায়েন্স অনুষদ (সিরাজগঞ্জ ক্যাম্পাস)
  • বেতন স্কেল: ২২,০০০ - ৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস (MBBS) ডিগ্রিধারী এবং বিএমডিসি (BMDC) কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

২. পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার

  • পদ সংখ্যা: ০১টি
  • কর্মস্থল: আইসিটি সেল
  • বেতন স্কেল: ২২,০০০ - ৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
  • শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বা সমমান বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং/অনার্স (৪ বছর) অথবা এমএসসি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা জিপিএ ৩.০০/৫.০০ অথবা সিজিপিএ ২.৫০/৪.০০ থাকতে হবে। MySQL/PHP এবং LINUX/WINDOWS NT পরিবেশে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

৩. পদের নাম: ড্রাইভার

  • পদ সংখ্যা: ০৬টি
  • কর্মস্থল: পরিবহন অফিস
  • বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ বৈধ মোটর লাইসেন্সধারী হতে হবে এবং ড্রাইভার হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

৪. পদের নাম: অফিস সহায়ক

  • পদ সংখ্যা: ০১টি
  • কর্মস্থল: ভেটেরিনারি টিচিং হাসপাতাল (সিরাজগঞ্জ ক্যাম্পাস)
  • বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

৫. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

  • পদ সংখ্যা: ০১টি
  • কর্মস্থল: মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার
  • বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • শিক্ষাগত যোগ্যতা: অক্ষরজ্ঞান সম্পন্ন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী:

  • আবেদন ফরম সংগ্রহ: নির্ধারিত আবেদন ফরম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.mbstu.ac.bd) থেকে ডাউনলোড করে অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে।
  • আবেদন ফি: ১ ও ২ নং পদের জন্য ৮০০/- (আটশত) টাকা এবং ৩, ৪ ও ৫ নং পদের জন্য ৩০০/- (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার "ভাইস-চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২" এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি-এর যেকোনো শাখা থেকে করতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্র: ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং চারিত্রিক সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
  • আবেদন জমাদানের ঠিকানা: প্রত্যেক পদের জন্য খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক ০৮ (আট) সেট দরখাস্ত "রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২" বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর সচল টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
  • আবেদনের শেষ সময়: আগামী ২৬/১০/২০২৬ তারিখ (অফিস চলাকালীন সময়) এর মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

সূত্রঃ নয়াদিগন্ত-০৪-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন