ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB)-তে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এবং পরবর্তী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) পদের বিপরীতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) - ০৩টি পদ।
পরবর্তী পরীক্ষার ধরণ: কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা।
পরীক্ষার তারিখ ও সময়: ০৫ অক্টোবর ২০২৬ (বিকাল ৪:৩০) এবং ০৬ অক্টোবর ২০২৬ (বিকাল ৪:০০)।
পরীক্ষার স্থান: ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি এর কর্পোরেট অফিস, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীদের অ্যাপ্লিকেন্টস কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল মূল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সঙ্গে আনতে হবে। এছাড়া সকল কাগজের ০১ সেট ফটোকপি এবং ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পরীক্ষা শুরুর ০১ ঘণ্টা পূর্বে সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ