মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা রি-রোলিং এন্ড স্টিল মিলস লিমিটেড (এমআরএসএমএল)-এর রোলিং মিলের জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।
পদের বিবরণ ও সেকশন:
১. প্রোডাকশন বিভাগ (রোল শপ, রোলিং মিল):
- পদবি: সিনিয়র টেকনিশিয়ান, টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান, এসিস্ট্যান্ট টেকনিশিয়ান।
- সেকশন: রোল নচ গ্রাইন্ডিং, ম্যানুয়াল লেদ মেশিন, শেপার, সারফেস গ্রাইন্ডিং, ড্রিল অ্যান্ড ব্যান্ড স মেশিন, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন।
২. প্রোডাকশন বিভাগ (রিহিটিং ফার্নেস এন্ড রোলিং মডিউল, রোলিং মিল):
- পদবি: সিনিয়র টেকনিশিয়ান, টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান, এসিস্ট্যান্ট টেকনিশিয়ান।
- সেকশন: রাফিং মিল ফিটার, ইন্টারমিডিয়েট মিল ফিটার, ফিনিশিং এরিয়া হ্যান্ডলিং (কুলিং বেড), ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন।
৩. ইলেকট্রিক্যাল এন্ড অটোমেশন বিভাগ (রোলিং মিল):
- পদবি: টেকনিশিয়ান।
- সেকশন: ইউটিলিটি, ক্রেন এন্ড বেন্ডিং (রোলিং), শিফটিং, ডব্লিউ.টি.পি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রোডাকশন বিভাগ: ন্যূনতম এসএসসি বা ট্রেড কোর্স পাশ হতে হবে। স্টিল প্ল্যান্টে সংশ্লিষ্ট কাজে পদবি ভেদে ন্যূনতম ১ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইলেকট্রিক্যাল এন্ড অটোমেশন বিভাগ: ন্যূনতম এসএসসি বা ট্রেড কোর্স পাশ হতে হবে। স্টিল প্ল্যান্টে সংশ্লিষ্ট কাজে পদবি ভেদে ন্যূনতম ১ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সাক্ষাৎকারের সময়সূচি ও স্থান:
- তারিখ: অক্টোবর ১০, ২০২৬ (শনিবার) এবং অক্টোবর ১১, ২০২৬ (রবিবার)। অথবা, অক্টোবর ১৭, ২০২৬ (শনিবার) এবং অক্টোবর ১৮, ২০২৬ (রবিবার)।
- সময়: সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ৪:০০ ঘটিকা পর্যন্ত।
- স্থান: এমআরএসএমএল প্ল্যান্ট, কুমিল্লা ইকোনোমিক জোন।
আবেদনের পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র:আগ্রহী প্রার্থীদের উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য স্বশরীরে "ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনা রি রোলিং স্টিল মিলস লিমিটেড, কুমিল্লা ইকোনমিক জোন" এ উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় নিচের কাগজপত্র সাথে আনতে হবে:
- ১) জীবন বৃত্তান্ত।
- ২) দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
- ৩) জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম সনদের ফটোকপি।
- ৪) শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদ পত্রের ফটোকপি।
- ৫) অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি (যদি থাকে)।
সূত্রঃ প্রথম আলো-০৩-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ