গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের 'অফিস সহায়ক' পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে।
পদের নাম: অফিস সহায়ক
পরীক্ষার তারিখ: ১৩, ১৪ এবং ১৫ অক্টোবর ২০২৬
পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা এবং দুপুর ০২:০০ ঘটিকা (রোল নম্বর অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে)
পরীক্ষার স্থান: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় (কক্ষ নম্বর-৩০১, ৪র্থ তলা, ভবন নং-০৭), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও ০১ সেট সত্যায়িত ফটোকপি, কোটা সংক্রান্ত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অনলাইন আবেদনের ২ কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ২ কপি সঙ্গে আনতে হবে।
বিশেষ নির্দেশনা: প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে বাংলাদেশ সচিবালয়ের ০২ নং গেটে রিপোর্ট করতে হবে। উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই সঙ্গে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ