হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ সম্প্রতি মেডিকেল প্রতিনিধি এবং বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।   

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:১. মেডিকেল প্রতিনিধি (Medical Representative): স্নাতক বা সমমান পাস। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২. বিক্রয় প্রতিনিধি (Sales Representative): এইচএসসি বা সমমান পাস। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।   

বয়সসীমা:প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য।   

সুযোগ-সুবিধা:

  • আকর্ষণীয় বেতন   
  • উৎসব বোনাস (একাধিক)   
  • ইনসেনটিভ বোনাস   
  • কর্মচারী কল্যাণ তহবিল   
  • বার্ষিক ইনক্রিমেন্ট   
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড   
  • গ্র্যাচুইটি   
  • পদোন্নতির সুযোগ   

অন্যান্য শর্তাবলি:

  • প্রার্থীদের বাংলাদেশের যেকোনো থানা ও জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।   
  • উভয় পদে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে।   

আবেদনের নির্দেশাবলি:সম্মানীত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বরাবরে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর উল্লেখপূর্বক) তৈরি করতে হবে। এর সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে পাঠাতে হবে।   

আবেদন পাঠানোর ঠিকানা:হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ, রূপায়ন ট্রেড সেন্টার, লেভেল: ১২-১৩, ১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১০০০।   

আবেদনের শেষ তারিখ:১০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে।   


হামদর্দ বাংলাদেশ-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - Hamdard Bangladesh Job Circular 2026

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন