বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫১তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর অনলাইন আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের টেকনিক্যাল/প্রফেশনাল পদের অধীনে অ্যাসিস্ট্যান্ট সার্জন এবং অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল সার্জন।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) অথবা বিপিএসসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়াটি এসএসসির ডাটাবেইজের সাথে স্বয়ংক্রিয়ভাবে যাচাইকৃত হবে।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে এই ফি জমা দিতে হবে।
ছবি ও স্বাক্ষর: অনলাইনে আবেদনের সময় প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য: আবেদনের সময় নাম, পিতা ও মাতার নাম এসএসসি সনদের তথ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে, যা পরবর্তীতে পরিবর্তন করা সম্ভব হবে না। তাই ফরম পূরণের সময় সতর্ক থাকতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ