প্রাথমিক শিক্ষা অধিদপ্তরধীন রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২৫ এর ফলাফলের ভিত্তিতে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
এই নিয়োগপত্রের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা সহকারী শিক্ষক (গ্রেড-১৩) পদে ১১০০০-২৬৫৯০ টাকা বেতন স্কেলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাবেন।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ০১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে হবে।
যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশকালে কর্মদক্ষতা সন্তোষজনক হলে বিধি মোতাবেক চাকরি স্থায়ীকরণের বিষয় বিবেচনা করা হবে। এছাড়াও, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সরকার নির্ধারিত ২ (দুই) মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং চাকরিতে যোগদানকালে ৩০০/- টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে।
নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ