বরগুনা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের সাময়িকভাবে এই নিয়োগ প্রদান করা হয়।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: সহকারী শিক্ষক
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
যোগদানের তারিখ ও সময়: ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার (অফিস চলাকালীন সময়ের মধ্যে)
যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরগুনা।

অন্যান্য শর্তাবলী:
নির্বাচিত প্রার্থীদের সশরীরে উপস্থিত হয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। যোগদানের সময় ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক লেনদেন করবেন না মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়া যোগদানের পর সরকার নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণ এবং পরবর্তীতে ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করা বাধ্যতামূলক।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নতুন নিয়োগপত্র প্রকাশ

বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নতুন নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন