আকিজ ভেঞ্চারের বিভিন্ন বিক্রয় বিভাগে (আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, আকিজ ডেইরি লিঃ, আকিজ এগ্রো লিঃ, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিঃ, আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিঃ, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিঃ) সেলস্ অফিসার নিয়োগ করা হবে।
পদের নাম: সেলস্ অফিসার
দায়িত্ব ও কর্তব্য:
- রুট প্ল্যান অনুযায়ী কাজ করা।
- মাসিক সেলস্ রিপোর্ট তৈরি করা।
- দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া।
- মাসিক সেলস্ লক্ষ্যমাত্রা অর্জন করা।
যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক (এইচ এস সি)। স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়স: ১৮ থেকে ৩৫ বছর (অভিজ্ঞতা সাপেক্ষে)।
- উচ্চতা: সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি।
বেতন ও সুযোগ সুবিধা:
- বেতন: ১২,০০০ টাকা।
- টিএ/ডিএ: ৬,০০০-৯,০০০ টাকা।
- সেলস্ ইনসেনটিভ: ২,০০০-১৪,০০০ টাকা (আনুমানিক)।
- সেলস্ কমিশন: ২,০০০-৮,০০০ টাকা (বিশেষ ক্ষেত্রে)।
- এছাড়াও মোবাইল বিল, উৎসব বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধা সমূহ কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়:
- তারিখ: ০৩/১০/২০২৬ (শনিবার)।
- সময়: সকাল ১০ ঘটিকা।
ইন্টারভিউয়ের স্থান ও যোগাযোগ:
- ঢাকা: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, ১৩/১/ক, পান্থপথ, ঢাকা (বসুন্ধরা সিটি শপিং মলের পাশে)। যোগাযোগ: ০১৮০৩৬৫২৭৫০।
- চট্টগ্রাম: হোটেল এশিয়ান এস আর, ২৯১, স্টেশন রোড, চট্টগ্রাম। যোগাযোগ: ০১৮০৩৬৫২৭৬০।
- কুমিল্লা: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, ভাই ভাই দত্ত হোটেলের পাশে, লালমাই, কুমিল্লা। যোগাযোগ: ০১৮০৩৬৫২৭৫৩।
- সিলেট: সিলেট প্যারাডাইস ইন, হক টাওয়ার, নাইওরপুল পয়েন্ট, সিলেট। যোগাযোগ: ০১৩৩৪৭৬২৩৯৯।
- যশোর: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, যশোর ওয়্যারহাউজ, চাঁচড়া মোড়, যশোর। যোগাযোগ: ০১৮০৩৬৫২৬৭৯।
- বরিশাল: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, বরিশাল ওয়্যারহাউজ, প্রতাপপুর, রহমতপুর (পল্লী বিদ্যুৎ অফিসের পাশে), বরিশাল। যোগাযোগ: ০১৩৩৪৭৬২৩৯৮।
- রংপুর: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ, আনসারি মোড়, (তাজহাট, ভরসা কোল্ড স্টোরেজ এর পাশে), রংপুর। যোগাযোগ: ০১৩৩৪৭৬২৩১৫।
- বগুড়া: বগুড়া গেস্ট হাউস, তিনমাথা রেলগেট, পুরান বগুড়া, হাইওয়ে রোড, বগুড়া। যোগাযোগ: ০১৮০৩৬৫২৭৫১।
- ময়মনসিংহ: আসপাদা ট্রেনিং একাডেমি, বাইপাস রোড, দিঘারকান্দা ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। যোগাযোগ: ০১৩৪৭৬৫৩০২৫।
প্রয়োজনীয় কাগজপত্র:
- আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিভিসহ শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, ফটোকপি ও ভোটার আইডি কার্ড এর ফটোকপিসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২৭-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ