প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে মেহেরপুর জেলার নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
যোগদানের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার (অফিস চলাকালীন)।
যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মেহেরপুর (সশরীরে উপস্থিত হয়ে)।
নিয়োগের শর্তাবলি:
১. যোগদানের তারিখ থেকে প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
২. শিক্ষানবিশকালে কোনো প্রকার বদলির আবেদন করা যাবে না।
৩. চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না দেওয়া এবং না নেওয়ার মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
৪. যোগদানের পর নির্ধারিত ০২ মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
৫. নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: