প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও যোগদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

পদের নাম: সহকারী শিক্ষক (রাজস্বখাতভুক্ত)

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

যোগদানের তারিখ ও সময়: আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে।

যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, চট্টগ্রাম (স্বশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে)।

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • যোগদানের তারিখ হতে প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
  • যোগদানকালে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক বিরোধী অঙ্গীকারনামা (বন্ড) জমা দিতে হবে।
  • নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
  • নিয়োগপ্রাপ্তদের যোগদানের পর সরকার নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণ এবং ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নির্দেশিকা প্রকাশ

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নির্দেশিকা প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন