জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সার্কিট হাউজের বিভিন্ন ক্যাটাগরির ৩৭টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
শূন্য পদের সংখ্যা: ৩৭টি
লিখিত পরীক্ষার তারিখ: ০২ অক্টোবর ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু (পদভেদে সময়সূচি ভিন্ন হতে পারে)
মোট পরীক্ষার্থীর সংখ্যা: ৬৩০৫ জন
ব্যবহারিক পরীক্ষার তথ্য: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও কপিস্ট পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ০৩ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১১:০০ ঘটিকায় আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, আসকারদিঘী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ফলাফল সংক্রান্ত তথ্য: পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ