বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর অধীনে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রকল্পের নাম: Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)
- পদের নাম: অফিসার (প্রোগ্রামস)
- পদ সংখ্যা: ০১ (এক) টি
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৩১/০৩/২০২৮ পর্যন্ত)
- কর্মস্থল: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০
- আবেদনের শেষ তারিখ: ০৫ অক্টোবর ২০২৬
- বিজ্ঞপ্তির তারিখ: ২২/০৯/২০২৬
- সূত্র নং: এসএমইএসপিডি/SICIP/৭২৫/০৩/২০২৬-২২৯৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- MS Office (Word, Excel, PowerPoint etc), Adobe Photoshop, Adobe Illustrator, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ট্রাবলশুটিং-এ অভিজ্ঞ হতে হবে।
- Database Management এবং Multi-tasking Problem Solving Skill থাকতে হবে।
- কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি: বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে।
- প্রকল্প বাস্তবায়ন অথবা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র
- আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র আগামী ০৫/১০/২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।
- আবেদন পাঠানোর ঠিকানা: অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর, PIU-SICIP, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, ২৪তম ফ্লোর (২য় সংলগ্নী ভবন), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।
- আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/স্মার্টকার্ড এবং চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি পাঠাতে হবে।
- সম্পূর্ণ আবেদনপত্রটি ০৩ (তিন) সেটে দাখিল করতে হবে।
- আবেদনের খামের ওপর অবশ্যই প্রার্থীর নাম, পদের নাম, ই-মেইল এবং মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
- বর্তমানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- অসম্পূর্ণ ও ভুল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
নির্বাচনী প্রক্রিয়া ও শর্তাবলী
- শুধুমাত্র বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান ই-মেইল, এসএমএস বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
- ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
- মৌখিক পরীক্ষার সময় সকল প্রয়োজনীয় দলিলাদির মূল কপি সাথে প্রদর্শন করতে হবে।
- নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার PIU-SICIP, এসএমইএসপিডি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সূত্রঃ প্রথম আলো-২৪-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ