ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (BSC) সদস্যভুক্ত ০৭টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়েছে যে, ৪১৮ জন প্রার্থীর অনলাইনে জমা দেওয়া সিভি-তে ছবি অথবা স্বাক্ষরের ত্রুটি রয়েছে।
সংশোধনের সময়সীমা: ত্রুটিযুক্ত প্রার্থীদের ছবি ও স্বাক্ষর আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সংশোধন করতে হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে ক্ষুদে বার্তা (SMS) প্রেরণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য: নির্ধারিত সময়ের পর ছবি বা স্বাক্ষর সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না এবং সেক্ষেত্রে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যেকোনো প্রয়োজনে প্রার্থীদের ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ