জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সিডার (কনসার্ন ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ)-এ পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত ঋণ কর্মসূচির জন্য লোকবল নিয়োগ করা হবে।

**পদের সংক্ষিপ্ত বিবরণ:**

* **প্রতিষ্ঠানের নাম:** সিডার (CEDAR)


* **পদের নাম:** ফিল্ড অফিসার


* **খালি পদের সংখ্যা:** ২৫ টি


* **কর্মস্থল:** নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, গাজীপুর এবং মুন্সিগঞ্জ জেলার চলমান শাখাসমূহ


* **বেতন-ভাতা:** ১৮,০০০-২২,০০০ টাকা (অভিজ্ঞদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে)



**শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী:**

* **শিক্ষাগত যোগ্যতা:** স্নাতক অথবা এইচএসসি পাশ।


* **অভিজ্ঞতা:** অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।


* **বয়সসীমা:** সর্বোচ্চ ৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।


* পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

অধ্যয়নরত/ছাত্রদের আবেদনের প্রয়োজন নেই।


* কম্পিউটারে এমএস ওয়ার্ড (MS Word) ও এমএস এক্সেল (MS Excel) জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।


* দৈনন্দিন কাজে অবশ্যই বাই-সাইকেল অথবা মোটরসাইকেল ব্যবহার করতে হবে।


* নির্বাচিত প্রার্থীদের ১৫ (পনের) দিনের হাতে-কলমে মাঠ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।



অন্যান্য সুবিধাদি (চাকুরি স্থায়ীকরণের পর):

বাৎসরিক ২ টি উৎসব বোনাস।


 বাই-সাইকেল/মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা।


 মূল বেতনের ১০% খাদ্যভাতা।


 মাঠভাতা, চিকিৎসা ভাতা, প্রণোদনা ভাতা, মোবাইল ফোন বিল এবং যানবাহন ভাতা।


 একক আবাসন সুবিধা।


 প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও গ্র্যাচুইটি সুবিধা।



আবেদনের নিয়মাবলী ও সরাসরি সাক্ষাৎকারের তথ্য:**

 আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত নিয়ে সরাসরি উপস্থিত হতে হবে।


সাথে ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি (প্রদর্শনের জন্য), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আনতে হবে।


অভিজ্ঞদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্র এবং বর্তমানে কর্মরত থাকলে শেষ কর্মস্থলের ছাড়পত্র আনতে হবে।


নির্বাচিত ফিল্ড অফিসারকে ১০,০০০/- (দশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং দুজন নিশ্চিয়তাকারীর অঙ্গীকারনামা দিতে হবে।


সাক্ষাৎকারের তারিখ ও সময়:** আগামী ০২/১০/২০২৬ খ্রিঃ, সকাল ০৯:৩০ টায়।


সাক্ষাৎকারের ঠিকানা: নির্বাহী পরিচালক, সিডার, ৭৬৮ (পুরাতন) ৬৮ (নতুন) সাতমসজিদ রোড (শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২৩-০৯-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ 

সিডার (CEDAR) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন