জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের ডেন্টাল সার্জন (৯ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: ডেন্টাল সার্জন
বাছাই পরীক্ষার তারিখ: ২৩ জুলাই ২০২৪
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ১৪১ জন
গত ২৩ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ