নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-র বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। একইসাথে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়াও শুরু হয়েছে।

পদের নামসমূহ: সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক (অর্থ/অডিট/রেভিনিউ আ্যাসুরেন্স), টেকনিশিয়ান, জুনিয়র সহকারী ব্যবস্থাপক এবং সাহায্যকারী।

পরীক্ষার তারিখ ও সময়: ০২ অক্টোবর ২০২৬ তারিখ। 'এ' গ্রুপের পরীক্ষা সকাল ৯:৩০ মিনিটে এবং 'বি' গ্রুপের পরীক্ষা বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী।

প্রবেশপত্র ডাউনলোড: পরীক্ষার্থীরা ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে নেসকোর ক্যারিয়ার পোর্টাল (career.nesco.gov.bd) থেকে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-র বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-র বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন