বাংলাদেশ পর্যটন করপোরেশনের শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: গ্রেড-১৩ (জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী) পদে মোট ০৩ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।

যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের স্থান: চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন, পর্যটন ভবন, প্লট: ই-৫ সি/১, পশ্চিম আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় জেলা পর্যায়ের সিভিল সার্জন কর্তৃক ইস্যুকৃত স্বাস্থ্য সনদ, ডোপ টেস্ট রিপোর্ট, সকল শিক্ষাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সদ্য তোলা ০২ কপি রঙিন ছবিসহ অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে হবে।

অন্যান্য শর্তাবলি: যোগদানের তারিখ হতে ০৬ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়োগ পরীক্ষার ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়োগ পরীক্ষার ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন