ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি: সিকিউরিটি গার্ড পদে চাকরি Brac Job Circular 2026
সংস্থা: ব্র্যাকবিভাগ: সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্টপদের নাম: সিকিউরিটি গার্ডকর্মস্থল: ব্র্যাক প্রধান কার্যালয় এবং মাঠ কার্যালয়চাকরির ধরন: সেবা কর্মী
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি বা সমমান পাস।
বয়স: ২০-৩৫ বছর। উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (ওজন আনুপাতিক হারে)।
বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব ভাতা, ভবিষ্যনিধি, আনুতোষিক, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্রের সুবিধা, ডে কেয়ার সুবিধা ও অন্যান্য।
দায়িত্ব ও কর্তব্যসমূহ:
- ব্র্যাক কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
- ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ।
- নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তারক্ষীদের দায়িত্ব তদারকি করণ।
- নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থায় স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ।
- প্রতিটি সিকিউরিটি পোস্টে সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরীর দায়িত্বপালন নিশ্চিতকরণ।
- নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যেকোনো দুর্ঘটনার সকল রেকর্ড ও অন্যান্য দাপ্তরিক নথিসমূহ নথিভুক্তকরণ ও সংরক্ষণ।
- নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যেকোনো ঘটনা কালবিলম্ব না করে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তাকে অবহিতকরণ।
- ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন।
আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর ৩০, ২০২৬।