ব্র্যাক (BRAC Job Circular 2026) তাদের 'নিরাপন প্রজেক্ট'-এর অধীনে সোশ্যাল কমপ্লায়েন্স বিভাগে 'ম্যানেজার, এমআইএস অ্যান্ড মিল' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এক নজরে চাকরির সংক্ষিপ্ত বিবরণ
- পদের নাম: ম্যানেজার, এমআইএস অ্যান্ড মিল, সোশ্যাল কমপ্লায়েন্স
- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC)
- প্রজেক্টের নাম: নিরাপন প্রজেক্ট (গার্মেন্টস শিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তা উন্নয়ন প্রকল্প)
- কর্মস্থল: হেড অফিস
- প্রকাশের তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর
২০২৬
শিক্ষাগত যোগ্যতা
- ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor’s) ডিগ্রি।
প্রয়োজনীয় অভিজ্ঞতা
- ডেভেলপমেন্ট সেক্টরে এমআইএস (MIS) ম্যানেজমেন্ট, মনিটরিং, ইভ্যালুয়েশন এবং লার্নিং (MEAL) কার্যক্রমে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
- জটিল প্রজেক্টের এমআইএস প্ল্যাটফর্ম তৈরি ও পরিচালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
- মিল (MEAL) কার্যক্রমের সম্পূর্ণ সাইকেল (ডিজাইন থেকে রিপোর্টিং) পরিচালনা এবং ActivityInfo বা RDBMS ব্যবহারের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
প্রধান দায়িত্বসমূহ
- এক্সেল (Excel), অ্যাক্সেস (Access), কোবো (Kobo), ওডিকে (ODK) বা সমজাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম
ব্যবহার করে এমআইএস (MIS) টুলস ডিজাইন এবং ডেটা সংগ্রহ, যাচাই ও প্রসেস করা।
- প্রজেক্টের অগ্রগতি, প্রশিক্ষণ পারফরম্যান্স এবং কমপ্লায়েন্স ট্র্যাক করার জন্য রিয়েল-টাইম ড্যাশবোর্ড তৈরি ও রক্ষণাবেক্ষণ।
- মিল (MEAL) ফ্রেমওয়ার্ক, টুলস, গাইডলাইন এবং ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি ও বাস্তবায়ন।
- মাঠ পর্যায়ে (Field-level) নিয়মিত মনিটরিং এবং কোয়ালিটি চেক করা (কাজের প্রায় ৫০% সময় মাঠে ব্যয় করতে হবে)।
- ডেটা ও রিপোর্ট বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং ব্র্যাকের সেফগার্ডিং ও ডেটা সুরক্ষা নীতিমালা নিশ্চিত করা।
অন্যান্য যোগ্যতা
- এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর প্রয়োজনীয়তা, ভ্যাট এবং ট্যাক্স আইন সম্পর্কে ভালো ধারণা।
-
আর্থিক বিষয়াদি বিশ্লেষণে দক্ষতা এবং সময় ব্যবস্থাপনায় পারদর্শিতা।
- রিপোর্ট রাইটিং, প্রেজেন্টেশন এবং ডিজিটাল ডকুমেন্টেশনে দক্ষতা।
সুযোগ-সুবিধা
- উৎসব ভাতা
- স্বাস্থ্য ও জীবন বীমা
- মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন ছুটি
- ওয়েলনেস সেন্টার এবং ডে-কেয়ার সুবিধা
- প্রতিষ্ঠানের নিজস্ব পলিসি অনুযায়ী অন্যান্য সুবিধা
বিশেষ দ্রষ্টব্য
- এই পদটির জন্য শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।
- নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে ব্র্যাক কোনো প্রকার ফি গ্রহণ করে না।
অনলাইনে আবেদন করুনঃ Click Here