হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - মেডিকেল ইনফরমেশন অফিসার
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড'-এ "মেডিকেল ইনফরমেশন অফিসার" (Medical Information Officer) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত স্থানে সরাসরি সাক্ষাৎকারের (Walk-in-Interview) জন্য উপস্থিত হতে পারবেন।
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার (Medical Information Officer)।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
- যে কোনো বিষয়ে মাস্টার্স/স্নাতক (Masters/Bachelors) ডিগ্রি থাকতে হবে।
- এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকা বাধ্যতামূলক।
- বাংলা এবং ইংরেজি ভাষায় চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
- বয়সসীমা অনূর্ধ্ব ৩১ বছর।
- নতুনদের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীরাও (ফার্মা সেলস-এ সর্বোচ্চ ২ বছরের অভিজ্ঞতা) আবেদন করতে পারবেন।
কোম্পানি প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ:
- আকর্ষণীয় বেতন কাঠামো।
- মেডিকেল কভারেজ (নিজস্ব এবং পরিবারের জন্য)।
- প্রভিডেন্ট ফান্ড।
- গ্র্যাচুইটি।
- গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।
- এলএফএ (LFA)।
- সেলস ইনসেনটিভ।
- বিদেশ ভ্রমণ এবং প্রশিক্ষণের সুযোগ।
- পহেলা বৈশাখসহ অন্যান্য উৎসব ভাতা।
- প্রফিট বোনাস।
- চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স।
- পারফরম্যান্স-ভিত্তিক ক্যারিয়ার গড়ার সুযোগ।
- টিএ/ডিএ (TA/DA), মোটরসাইকেল এবং মোবাইল অ্যালাউন্স।
সাক্ষাৎকারের সময় সাথে যা যা আনতে হবে (প্রয়োজনীয় কাগজপত্র):
- বিস্তারিত জীবনবৃত্তান্ত (Resume)।
- জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
- ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের (Academic Certificates) ফটোকপি।
সরাসরি সাক্ষাৎকারের (Walk-in-Interview) সময়সূচি ও স্থান:সাক্ষাৎকারের সময়: সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত।
- ঢাকা: গুলফেশা প্লাজা (৫ম তলা), ৮ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকা।তারিখ: ২০-২২ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার থেকে মঙ্গলবার)।
- ময়মনসিংহ: ১৭৪/২ আর কে মিশন রোড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)।
- বগুড়া: বগুড়া মেট্রো ভিলা, বাড়ি নং-৩২, কাচারি রোড, বকশি বাজার মোড়, মালতিনগর, বগুড়া।তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)।
- দিনাজপুর: প্লট নং-৫৫, নিউটাউন ০১, নিমনগর, ফুলবাড়ি বাস স্ট্যান্ড রোড, দিনাজপুর।তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)।
- যশোর: সি/ও: রাজ্জাক আহমেদ (১ম তলা), (এমপি রাজুর বাড়ির কাছে), ঘোপ, সেন্টার রোড, যশোর।তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)।
- ফরিদপুর: মুসলিম প্রিন্টার্স ভবন (২য় তলা), অম্বিকা মেমোরিয়াল হলের কাছে, চৌরঙ্গী মোড়, ঝিলটুলী, ফরিদপুর।তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার)।
- কুমিল্লা: এস.এন প্লাজা (১ম তলা), ডিগ্রি কলেজ রোড, ধর্মপুর, কুমিল্লা-৩৫০০।তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার)।
- রংপুর: ডা. হযরত আবরার ভিলা, বাড়ি নং-২০৪/এ, রোড নং-১, পি.টি.আই রোড, কোটকি পাড়া, ধাপ, রংপুর।তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২৬ (সোমবার)।
যোগাযোগের ঠিকানা:এইচআর ডিপার্টমেন্ট, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নাসির ট্রেড সেন্টার (লেভেল-৮), ৮৯ বীর উত্তম সি.আর. দত্ত সড়ক, ঢাকা-১২০৫। ইমেইল: info@hpl.com.bd। ওয়েবসাইট: www.hplbd.com।
সূত্রঃ প্রথম আলো-১৮-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ