ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) PKSF এর সহযোগিতায় ক্ষুদ্রঋণ ও সোলার কর্মসূচিতে কাজ করার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম, পদ সংখ্যা ও যোগ্যতা:
১. উপ-নির্বাহী পরিচালক
- পদ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: পরিচালক (ক্ষুদ্র ঋণ) হিসেবে ০৩ বছর অথবা উপ-নির্বাহী পরিচালক হিসেবে ০১ বছরের অভিজ্ঞতা
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
২. পরিচালক (মানব-সম্পদ)
- পদ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: মানব-সম্পদ বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: পরিচালক (মানব-সম্পদ) হিসেবে ০১ বছরের অভিজ্ঞতা
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
৩. উপ-পরিচালক (মানব-সম্পদ)
- পদ সংখ্যা: ০১ জন
- শিক্ষাগত যোগ্যতা: মানব-সম্পদ বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: উপ-পরিচালক (মানব-সম্পদ) হিসেবে ০১ বছরের অভিজ্ঞতা
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
৪. নিরীক্ষক
- পদ সংখ্যা: ১০ জন
- শিক্ষাগত যোগ্যতা: হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে হিসাব রক্ষণ বা নিরীক্ষার কাজে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
৫. প্রোগ্রাম অর্গানাইজার (অভিজ্ঞ)
- পদ সংখ্যা: ৩০ জন
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
৬. প্রোগ্রাম অর্গানাইজার
- পদ সংখ্যা: ৫০ জন
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর
- বেতন ও ভাতা: প্রশিক্ষণকাল ৬ মাস ভাতা ২৪,০০০/- টাকা এবং নিয়মিতকরণের পর মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ৪০,৩৮৮/- টাকা
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
৭. ফিল্ড অর্গানাইজার (অভিজ্ঞ)
- পদ সংখ্যা: ১০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ
- অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
৮. ফিল্ড অর্গানাইজার
- পদ সংখ্যা: ২০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ
- বেতন ও ভাতা: প্রশিক্ষণকাল ৬ মাস ভাতা ২০,০০০/- টাকা এবং নিয়মিতকরণের পর মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ২৬,৫৩০/- টাকা
- বয়স: সর্বোচ্চ ৩০ বছর
৯. সোলার টেকনিশিয়ান
- পদ সংখ্যা: ৩০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ (সোলার হোম সিস্টেম স্থাপন ও ইলেকট্রিক্যাল কাজে অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর
অন্যান্য শর্তাবলী:
- ১-৫ নং পদের প্রার্থীদের প্রবেশনকাল ৩ মাস ও ভাতা আলোচনা সাপেক্ষে।
- ৫-৮ নং পদের প্রার্থীদের জন্য মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক।
সুযোগ-সুবিধা:
বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রতি মাসে পারফরমেন্স ইনসেনটিভ, নিয়মিতকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পরিবারের চিকিৎসা সুবিধা, মৃত্যুজনিত অনুদান, অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃত্বজনিত ছুটি, পিতৃত্বজনিত ছুটি, অসুস্থতা ছুটি, শাখা পর্যায়ে স্বল্প খরচে আবাসিক সুবিধা, মোটর সাইকেল জ্বালানী ও রক্ষণাবেক্ষণ ভাতা এবং মোটর-সাইকেল ও মোবাইল ঋণ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলী:
- আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল সনদপত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখ করে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
- খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।
- আবেদন পাঠানোর ঠিকানা: "মানব সম্পদ বিভাগ", আইডিএফ, বাড়ী নং-২০, এভিনিউ-০২, ব্লক-ডি, মিরপুর-০২, ঢাকা-১২১৬।
- ডাকযোগে অথবা ইমেইলে (career.idfbd@gmail.com) আবেদন প্রেরণ করা যাবে।
- প্রয়োজনে যোগাযোগ: ০১৮৪৪৪৭০৮০৯।
সূত্রঃ প্রথম আলো-১৮-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ