পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের ৯ম গ্রেডভুক্ত একটি পদের বাছাই (MCQ) পরীক্ষার তারিখ, সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (প্রশাসন) [১টি পদ]
পরীক্ষার তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষার সময়: দুপুর ২:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত।
রিপোর্টিং টাইম: পরীক্ষার্থীদের দুপুর ১:৩০ মিনিটের মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পরীক্ষার কেন্দ্র: আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও কলেজ, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
১. প্রার্থীদের কমিশন থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
২. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে (বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান-২৫ এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞান-২৫)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
৪. শ্রুতিলেখকের প্রয়োজন হলে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ