কুষ্টিয়া জেলার ইউনিয়ন পরিষদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে পূর্বে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অপেক্ষমান তালিকা হতে প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (১৪তম গ্রেড)
সুপারিশকৃত মোট পদসংখ্যা: ০৮ জন
নিয়োগের ধরণ: অপেক্ষমান তালিকা হতে মেধাক্রম অনুযায়ী সরাসরি নিয়োগের সুপারিশ।
পরবর্তী করণীয়: প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দাখিলকৃত সকল সনদপত্র ও প্রয়োজনীয় তথ্যাদি যাচাই করা হবে। যাচাই শেষে সঠিক পাওয়া গেলে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে।
উল্লেখ্য যে, চাকুরী হতে অব্যাহতি, অবসর ও মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্য পদে এই অপেক্ষমান তালিকা হতে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ