জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা-এর সাধারণ প্রশাসন এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নলিখিত শূন্য পদসমূহ সরাসরি পূরণের লক্ষ্যে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদ অনুযায়ী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা (অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য)। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী পদের জন্য)।
বয়সসীমা: ০১.০৮.২০২৬ তারিখে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সরকারি বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা অনুসরণ করা হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dckhulna.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরুর তারিখ ও সময়: ২২/০৯/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৫/১০/২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: অনলাইনে আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে।
পরীক্ষা: লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদের প্রবেশপত্রের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ