বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU Job Circular 2026) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

অবস্থান: শাহবাগ, ঢাকা, বাংলাদেশ

স্মারক নং: বিএমইউ/২০২৬/২৯০৩

প্রকাশের তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

পদের বিবরণ, যোগ্যতা ও বেতন:

১. পদের নাম: সহযোগী অধ্যাপক

  • বিভাগ: চর্ম ও যৌন রোগ বিভাগ
  • পদ সংখ্যা: ০১টি
  • বেতন স্কেল: ৫০,০০০ - ৭১,২০০ টাকা
  • বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমএন্ডডিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এমবিবিএস/বিডিএস বা সমমানের ডিগ্রী এবং বিষয়ভিত্তিক এমডি/এমএস/এফসিপিএস/এমফিল ডিগ্রী। সহকারী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে ৪ বছর অথবা অধিভুক্ত প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে ন্যূনতম ৬টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে।

২. পদের নাম: সহকারী অধ্যাপক

  • বিভাগ: চর্ম ও যৌন রোগ বিভাগ
  • পদ সংখ্যা: ০৩টি
  • বেতন স্কেল: ৩৫,৫০০ - ৬৭,০১০ টাকা
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমএন্ডডিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এমবিবিএস/বিডিএস বা সমমানের ডিগ্রী এবং বিষয়ভিত্তিক এমডি/এমএস/এফসিপিএস/এমফিল ডিগ্রী। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে (এমডি/এমএস/এফসিপিএস ডিগ্রী থাকলে এই অভিজ্ঞতার প্রয়োজন নেই)। স্বীকৃত জার্নালে ন্যূনতম ৩টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে।

আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী:

  • আবেদন ফি: ৬০০/- (ছয়শত) টাকা। রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে পূবালী ব্যাংক লিঃ, ঢাকার শাহবাগ এভিনিউ শাখার ওপর অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্র: নির্দিষ্ট আবেদনপত্রে ১০ সেট আবেদন, পাসপোর্ট আকারের ১০ কপি রঙিন ছবি, প্রকাশনাসমূহের ১০ কপি, বিএমএন্ডডিসি'র হালনাগাদ রেজিস্ট্রেশনের ১০ কপি এবং সকল সার্টিফিকেটের ১০ সেট ফটোকপি।
  • আবেদনের শেষ তারিখ ও সময়: আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, মঙ্গলবার, বেলা ০২:৩০টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
  • ওয়েবসাইট: নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bmu.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।

সূত্রঃ observerbd- ১৫-০৯-২০২৬ তারিখ

বিস্তারিত দেখুন নিচেঃ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) -এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন