বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) চিফ মার্কেটিং অফিসার (CMO) পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে।
পদের নাম: চিফ মার্কেটিং অফিসার (CMO)
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ২ বছরের জন্য)
কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
রিপোর্টিং: চেয়ারম্যান (মার্কেটিং ও কমার্শিয়াল কমিটি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), বিসিবি
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কমিউনিকেশনস বা এ সম্পর্কিত কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
প্রয়োজনীয় অভিজ্ঞতা
ন্যূনতম ১০ থেকে ১২ বছরের প্রাসঙ্গিক পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৫ বছর সিনিয়র লিডারশিপ পদে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। স্পোর্টস মার্কেটিং, স্পনসরশিপ সংগ্রহ, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ফ্যান এনগেজমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে। স্পোর্টস বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে। লিখিত ও মৌখিক ইংরেজিতে দক্ষ হতে হবে।
আবেদনের নিয়মাবলী
আগ্রহী প্রার্থীদের তাদের আপডেটেড সিভি (CV), প্রত্যাশিত বেতন উল্লেখ করে একটি ফরোয়ার্ডিং লেটার এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি পাঠাতে হবে।
ইমেইলে আবেদন করতে:
আবেদনপত্র job@bcb-cricket.com ঠিকানায় ইমেইল করতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম (Chief Marketing Officer) স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সরাসরি বা ডাকযোগে আবেদন করতে:
দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-২, ঢাকা-১২১৬।
আবেদনের শেষ তারিখ
২৬ সেপ্টেম্বর ২০২৬ বা তার আগে আবেদনপত্র পৌঁছাতে হবে। দেশ ও দেশের বাইরের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে আন্তর্জাতিক আবেদনকারীদের নিয়োগের সময়কালে ঢাকায় অবস্থানের সদিচ্ছা থাকতে হবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১৪-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ