কোহিনূর কেমিক্যাল কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি - হেড অফ সেলস
বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ সাবান, কসমেটিকস, টয়লেট্রিজ এবং গৃহস্থালি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি-তে ‘হেড অফ সেলস’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: হেড অফ সেলস (ভাইস/সিনিয়র ভাইস প্রেসিডেন্ট)
কোম্পানির নাম: কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)
কাজের বিবরণী:
• দেশব্যাপী সেলস টিমকে নেতৃত্ব দেওয়া, মেন্টর করা এবং পরিচালনা করা।
• রেভিনিউ টার্গেট এবং মার্কেট শেয়ার অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা।
• আধুনিক রিটেইল (সুপারশপ, চেইন স্টোর, ই-কমার্স) এবং ট্রেডিশনাল রিটেইল (সাধারণ দোকান, ডিস্ট্রিবিউটর) ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তদারকি ও অপ্টিমাইজ করা।
• মার্কেট ট্রেন্ড, প্রতিযোগীদের কার্যক্রম এবং ক্রেতাদের আচরণ পর্যবেক্ষণ করে নতুন সুযোগ ও ঝুঁকি চিহ্নিত করা।
• নতুন পণ্য লঞ্চ, প্রমোশনাল ক্যাম্পেইন এবং ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য মার্কেটিং বিভাগের সাথে সমন্বয় করা।
• সেলস বাজেট পরিচালনা করা, খরচ নিয়ন্ত্রণ করা এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
• যেকোনো স্বনামধন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (Post graduate) ডিগ্রি।
• সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কোনো স্বনামধন্য এফএমসিজি (FMCG) কোম্পানিতে হেড অফ সেলস (HOD Sales) হিসেবে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বাংলাদেশের এফএমসিজি মার্কেট সম্পর্কে শক্ত ধারণা থাকতে হবে।
• ব্যাপকভাবে ফিল্ড ট্যুর করার জন্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ফিট থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী যোগ্য প্রার্থীদের একটি বিস্তারিত সিভি (CV) এবং ২ কপি সদ্য তোলা রঙিন ছবিসহ আবেদন করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ইমেইলের মাধ্যমে আবেদন করলে সিভি এবং ছবি একটিমাত্র অ্যাটাচড ফাইলে (One attached file) পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
HRM & Administration Dept.
Kohinoor Chemical Co. (BD) PLC.
36, Shahid Tajuddin Ahmed Sarani, Tejgaon I/A, Dhaka-1208
অথবা ইমেইল করুন: recruit@kccl-bd.com
আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬
সূত্রঃ প্রথম আলো-১৩-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ