শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এ ‘ব্যবস্থাপনা পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের বিস্তারিত তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)
- পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক
- চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ০৩ (তিন) বছর। (৬ মাস পর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত অনুমোদন করা হবে)।
- বেতন কাঠামো: সর্বসাকুল্যে মাসিক ৩,৪৪,৯০০/- (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত) টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী সার্বক্ষণিক গাড়িসহ অন্যান্য সুবিধা।
- বয়সসীমা: ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাজীবনের সকল স্তরে কমপক্ষে দু'টি প্রথম বিভাগ/শ্রেণিসহ সকল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রি।
- অভিজ্ঞতা: প্রাইভেট সেক্টর এবং এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ২০ (বিশ) বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিল্পায়নে অবদানের বিষয় আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
আবেদন প্রক্রিয়া ও নিয়মাবলী:
- আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
- আবেদন ফি হিসেবে ‘এসএমই ফাউন্ডেশন জেনারেল অ্যাকাউন্ট’-এর অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার যুক্ত করতে হবে।
- চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শেষ সময় ও ঠিকানা:
- আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:০০ টা।
- আবেদন প্রেরণের ঠিকানা: চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), ই-৫ সি/১, আগারগাঁও, ঢাকা-১২০৭।
- আবেদনের মাধ্যম: আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি প্রেরণ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.smef.gov.bd
সূত্রঃ প্রথম আলো-১৩-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ